পুবের কলম, ওয়েবডেস্ক: গ্রেফতার হলেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। শনিবার সকাল ব্রাজিলের ফেডারেল পুলিশ প্রাক্তন প্রেসিডেন্ট গ্রেফতার করে। অভ্যুত্থান প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার জন্য তার ২৭ বছরের কারাদণ্ড শুরু হওয়ার কয়েকদিন আগেই তাঁকে গ্রেফতার করা হলো। বলসোনারোর আইনজীবী সেলসো ভিলারদি জানান, আগস্ট মাস থেকে গৃহবন্দী থাকা বলসোনারোকে শনিবার গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবদেনে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট থাকা বলসোনারো অভ্যুত্থান প্রচেষ্টার নেতৃত্ব দেয়ার জন্য দোষী সাব্যস্ত হন। আগামী সপ্তাহের কোনো এক সময় তাঁর সাজা ভোগ শুরু হওয়ার কথা ছিল। তাঁর আগে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এদিন তাঁকে গ্রেফতার করা হয়েছে।