পুবের কলম ওয়েবডেস্ক: সামনের বছরেই লোকসভা নির্বাচন। তার আগে এ বছরে বেশকিছু রাজ্যে বিধানসভা ভোট (ত্রিপুরা, নাগাল্যান্ড, কর্নাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান প্রভৃতি)। তার আগে রবিবার ১২টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল বদল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্যে ৬টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ হয়েছে। ৭টিতে রদবদল করা হয়েছে। এতগুলো রাজ্যপালের নয়া নিয়োগের মধ্যে রাজনৈতিক ছক রয়েছে বলে মনে করছে ওয়াকিফহাল মহল। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে কার্যত ‘অব্যাহতি’ দেওয়া হল।
তিনি কিছুদিন থেকেই পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। শিবাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অনেকের দাবি। বিজেপির একাংশের দাবি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দাবি মেনেই রাজ্যপালের পদ থেকে সরানো হয়েছে কোশিয়ারিকে। অন্যদিকে, অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন কে টি পারনাইক। সিকিমের নতুন রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণণ। হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা। অসমের নতুন রাজ্যপাল হলেন গুলাব চাঁদ কাটারিয়া। অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হলেন এস আবদুল নাজির। তিনি বাবরি মসজিদ মামলার রায়ের বেঞ্চে ছিলেন। তাকে বিজেপি ‘পুরস্কার’ দিয়েছে বলে কংগ্রেসের দাবি। বিহারের নতুন রাজ্যপাল হয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। সেখানে বেশ চাপে রয়েছে বিজেপি। নীতীশ জোট ভেঙে বেরিয়ে যাওয়ার পর থেকেই এমন পরিস্থিতি। নয়া রাজ্যপাল কিছু করতে পারেন কি না, সেটাই দেখার। অন্যদিকে, ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচরণ। মণিপুরের নতুন রাজ্যপাল হলেন অনুসূয়া উইকে। নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হলেন লা গণেশন। তিনি এর আগে বাংলার রাজ্যপাল ছিলেন মাসখানেক। মেঘালয়ের নতুন রাজ্যপাল হলেন ফাগু চৌহান। লাদাখের উপরাজ্যপাল হলেন ব্রিগেডিয়ার বি ডি মিশ্রা।ভোটমুখী দেশে ১২ রাজ্যে বদল রাজ্যপাল
ইমামা খাতুন
প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৪
আরও খবর
হলদিয়ায় মোদির ‘পরিবর্তন’ ডাক: সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনসহ ৬ দফা ‘গ্যারান্টি’
৩ বছর ধরে মুলতুবি নির্বাচন, অবশেষে ১৫ জানুয়ারী মহারাষ্ট্রে ফের পুর নির্বাচন
ভোটার তালিকার সংশোধনীতে বিহারে নতুন নিয়ম
বুথ দখল থেকে ছাপ্পা হাওড়ায়! 'শান্তিপূর্ণ ভোট হচ্ছে', দাবি ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের
ভোটের পরেও দশদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলায়, নির্দেশ হাইকোর্টের
ভোটের পরেও দশদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলায়, নির্দেশ হাইকোর্টের
প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়
প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়
পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে মামলার মুখে ‘বায়োএনটেক’
পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে মামলার মুখে ‘বায়োএনটেক’
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার