পুবের কলম প্রতিবেদক: মুসলিম ও খ্রিস্টান বিদ্বেষ এবং তাদের নানাভাবে হয়রানি করার প্রতিযোগিতায় ইউপি-র মুখ্যমন্ত্রীকে প্রায় হারিয়ে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কংগ্রেস সদস্য ও আলফার সমর্থক থেকে সরাসরি চলে যান আরএসএস-এ। আর এখানে এসেই তিনি হাতিয়ার করেছেন গেরুয়া মহলের বহু পরীক্ষিত ঘৃণা-বিদ্বেষ প্রচারকে। অসমের পর মণিপুর, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যে তাঁর ভাঙা ভাঙা হিন্দির ভাষণ তেমন কোনও কাজে আসেনি। ঝাড়খণ্ডে জিতেছেন হেমন্ত সোরেন। হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিকে বিজয় এনে দিতে পারেনি। কিন্তু তাতে স্তব্ধ হওয়ার পাত্র আরএসএস-এর ঝান্ডাধারী হিমন্ত নন। তিনি এবার এসে হাজির হয়েছেন ভারতে ধর্মনিরপেক্ষতার দ্বীপ রাজ্য পশ্চিমবঙ্গে। তাও আবার খোদ রাজধানী কলকাতায়। কলকাতায় এসেছিলেন মোহন ভাগবত।
তাই হিমন্ত ও অন্যান্য গেরুয়া নেতাদের যাতায়াত বেড়েছে। হিমন্ত কলকাতায় এসে কী বলবেন, তা ভেবে পাচ্ছিলেন না। কারণ, বিভিন্ন দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের সিঙ্গেল ইঞ্জিন বিজেপির ডবল ইঞ্জিনগুলিকে কুপোকাত করে এগিয়ে চলেছে। তাই হিমন্ত এখানে এসেই বলেছেন, রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে বিনাশ করতে চাইছেন। কিন্তু এ কথা সবাই মেনে নেবে না বুঝে হিমন্ত টেনে নিয়ে এসেছেন মুঘল সম্রাট আওরঙ্গজেবকে। আওরঙ্গজেব নাকি হিন্দু ধর্মকে বিনাশ করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। তাই মমতা, রাহুলও পারবেন না। হিন্দু ধর্ম অবিনশ্বর। আওরঙ্গজেবের বহু সেনাপতি ছিলেন হিন্দু। তিনি হিন্দু মন্দিরকে স্থায়ী অনুদান দিয়েছেন, দিয়েছেন পাট্টাও। এমনকী অসমে সুদূর অসমের কামাখ্যা ম¨িরকেও আওরঙ্গজেব অনুদান দিয়েছেন। সব ভুলে হিমন্ত আওরঙ্গজেবকে প্রবল আক্রমণ করলেন। অবশ্য আওরঙ্গজেব ইন্তেকাল করেছেন প্রায় ৩০০ বছর আগে। কাজেই তাঁকে গালাগালি করলে আওরঙ্গজেবের অসুবিধা নেই। কিন্তু ধর্মনিরপেক্ষতার পাশে দাঁড়ানো মমতা ও রাহুলকে তিনি আক্রমণ করলেন। পশ্চিমবঙ্গে গো-জবাই নিষিদ্ধ নয়, এটাও হিমন্তের রাগের কারণ। হিমন্ত এরপর না থেমে বামেদেরকেও আক্রমণ করেন। অসমের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃষ্ণের অবতার বলে বর্ণনা করেন। বলেন যে, কৃষ্ণের অবতার হিসেবে মোদি ভারতবর্ষে এসেছেন। এসেই রাম মন্দির গড়লেন। তিন তালাক প্রথা বাতিল করলেন। ওয়াকফের বারোটা বাজা আসন্ন। সারা দেশে অভিন্ন দেওয়ানি আইন হবেই। এরপর তিনি অবশ্য মুসসিমদের প্রতি একটু সদয় হন। বলেন, কোনও মুসলিম কিন্তু ভারতের (হিন্দু) ইতিহাসকে বিকৃত করেননি। বিকৃত করেছেন হি¨ুরাই। এরপর তিনি বলেন, নতুন প্রজন্মকে হিন্দু ধর্মের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। তাহলে এ দেশের সভ্যতা, সংßৃñতি সবকিছু সুরক্ষিত থাকবে। কলকাতায় এই ধরনের উগ্র ভাষণ দিলেও খুব এটা ডাল গলাতে হিমন্ত পারেননি। তাই তিনি দ্রুত এই ধর্মনিরপেক্ষ রাজ্য ত্যাগ করেন।আরও খবর
মুসলিমদের বিরুদ্ধে 'গণহত্যার প্ররোচনা', হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গৌরব গগৈয়ের
"অসমে এসআইআর-এ বাদ পড়বে ৫ লক্ষ মিয়াঁ ভোটার": ভোটের আগে বিষ্ফোরক হিমন্ত বিশ্ব শর্মা
মহিলাদের 'সতীত্ব' নিয়ে অবমাননাকর মন্তব্য, হিমন্তের বিরুদ্ধে দায়ের এফআইআর
দেশজুড়ে হিন্দি প্রসারের পক্ষে সওয়াল হিমন্তের
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বিজ্ঞপ্তি জারি, সহায়ক মূল্যে ১১ লক্ষ টন আলু কিনবে রাজ্য
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বিজ্ঞপ্তি জারি, সহায়ক মূল্যে ১১ লক্ষ টন আলু কিনবে রাজ্য
আসন্ন রমযানের সঙ্গে দোল-শিবরাত্রিতে সম্প্রীতি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর
আসন্ন রমযানের সঙ্গে দোল-শিবরাত্রিতে সম্প্রীতি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর
পুজোর আগে কেনা হচ্ছে ২০০ সিএনজি বাস, বরাদ্দ ১২৫ কোটি
পুজোর আগে কেনা হচ্ছে ২০০ সিএনজি বাস, বরাদ্দ ১২৫ কোটি
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর