পুবের কলম প্রতিবেদক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবার থেকে ল্যান্সডাউন প্লেসের নাম হবে ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’। এরপরেই রাতারাতি বদলে গেল রাস্তার নাম। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন সময় মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘এবার থেকে ল্যান্সডাউন প্লেস প্রতুল মুখোপাধ্যায় সরণি হিসাবে নামাঙ্কিত করা হয়েছে। পুরসভার রোড রিনেমিং কমিটি সরকারিভাবে রাস্তার নাম বদল করে দিয়েছে।’ আন্তর্জাতিক ভাষা দিবসে দেশপ্রিয় পার্কের মঞ্চে থেকেই রাস্তার নাম বদলের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায়, ‘‘প্রতি বার এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও এবার নেই ‘প্রতুলদা’। তবে না থেকেও তিনি রয়ে গিয়েছেন। তাই এখন থেকে ল্যান্সডাউন প্লেসের নাম হবে প্রতুল মুখোপাধ্যায় সরণি।’’ এরপরেই বদল হয়ে গেল রাস্তার নাম। ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন প্রতুল মুখোপাধ্যায়। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন শিল্পী। তারপর আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা আর হল না। ‘আমি বাংলায় গান গাই’-এর স্রষ্টার মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রীও। ভাষা দিবসের অনুষ্ঠানে তিনি কিংবদন্তি শিল্পীকে স্মরণ করেছিলেন। আর এবার বিধানসভায় দাঁড়িয়ে ল্যান্সডাউন প্লেসের নাম ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’ হতে চলেছে বলে জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।আরও খবর
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে লন্ডন যাচ্ছেন মমতা
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে লন্ডন যাচ্ছেন মমতা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ