পুবের কলম, ওয়েবডেস্ক: ডিনামাইট বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হল হত্যায় অভিযুক্ত বিজেপি নেতার অবৈধ হোটেল। মধ্যপ্রদেশের সাগরে মঙ্গলবার সন্ধ্যায় এক বিশেষ দলের নেতৃত্বে ৬০টি ডিনামাইট বিস্ফোরণে এই অবৈধ হোটেলটি গুঁড়িয়ে দেওয়া হয়। কয়েক সেকেণ্ডের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে হোটেলটি।
আরও পড়ুন:
জগদীশ যাদব হত্যা মামলায় অভিযুক্ত বিজেপির বহিষ্কৃত নেতা মিশ্রী চাঁদ গুপ্তা। জনগণের ক্ষোভের পারদ চড়তেই প্রশাসনের উপস্থিতিতে মিশ্রী চাঁদ গুপ্তার সাগরে অবস্থিত অবৈধ হোটেলটিকে ডিনামাইট বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হল।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাগরের জেলা কালেক্টর দীপক আর্য, ডিআইজি তরুণ নায়েক সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা।MP: Hotel of BJP leader, accused of murder razed with dynamites in Sagar
Read @ANI Story | https://t.co/NA5gtHTF2O#MadhyaPradesh #Sagar pic.twitter.com/sD9oX2co5x
— ANI Digital (@ani_digital)আরও পড়ুন: