ভুবনেশ্বর, ৯ ডিসেম্বর: একই ট্রেনে দু'রকম ভাড়া রেলের। ভারতীয় রেলের একটি লোকাল ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে দু'রকম ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খড়গপুর-ভদ্রক প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনে খড়গপুর থেকে ভদ্রক যাওয়ার ক্ষেত্রে ৪০ টাকা ভাড়া চার্জ করে রেল। ওই একই ট্রেনে ভদ্রক থেকে খড়গপুর আসার ক্ষেত্রে ৭৫ টাকা ভাড়া চার্জ করা হয় বল অভিযোগ। ১৮১ কিলোমিটার ভ্রমণে যাত্রীদের দু'রকম ভাড়া দিচ্ছে হচ্ছে।
যা নিয়ে সরব হয়েছেন রেলযাত্রীরা।আরও পড়ুন:
ওই লোকাল ট্রেনটি চলে দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং পূর্ব উপকূল রেলওয়ের অধীনে। ভারতীয় রেলের একমাত্র ট্রেন যেটিতে একই দূরত্বে ভ্রমণের জন্য দুটি ভিন্ন ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। গত দুই বছর ধরে ভাড়ার অসামঞ্জস্যের শিকার হচ্ছেন তাঁরা। জলেশ্বর রেল ব্যবহারকারী কমিটির সভাপতি সুকুমার রানা অভিযোগ করে বলেন, "একই দূরত্ব ভ্রমণের জন্য দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে।
এটি হাস্যকর। রেলওয়ে কিভাবে দুটি ভিন্ন ভাড়া নিতে পারে? আমরা বারবার রেলের আধিকারিকদের কাছে বিষয়টি উত্থাপন করেছি। তবুও কোনও পদক্ষেপ করেনি রেল।"আরও পড়ুন:
অন্যদিকে, ইসিওআর কর্তৃপক্ষ জানিয়েছে, “যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে রেলের ভাড়া পরিবর্তনের প্রস্তাব রেল বোর্ডে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত বোর্ডের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি।"