পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বন্দেভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ। এবার ঘটনাস্থল ওড়িশা। রবিবার রাতে ঢেঙ্কানাল-আঙ্গুল রেলওয়ে সেকশনের মেরামন্ডলি-বুধপাঙ্ক স্টেশনের মধ্যে পাথর ছোড়ার ঘটনা ঘটে। যদিও ঘটনায় কোনও বড় বিপদ ঘটেনি, এমনটাই জানিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, রাউলকেলা-পুরীগামী বন্দেভারত এক্সপ্রেস ট্রেনটি ভুবনেশ্বর-সম্বলপুর রেললাইনের মেরামন্ডলি এবং বুধপাঙ্কের মধ্যে ছিল তখন ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়েন দুষ্কৃতীরা।
এতে একটি এক্সিকিউটিভ ক্লাস কোচের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার জেরে ১৩ মিনিট দেরিতে ট্রেনটি পুরী পৌঁছায়।আরও পড়ুন:
রেলওয়ে প্রোটেকশন ফোর্সের এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি নিরাপত্তার কারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং সরকারি রেলওয়ে পুলিশ বিষয়টি নিয়ে সর্তক। স্থানীয় পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।