পুবের কলম, ওয়েব ডেস্ক: বিহারের ৩ লক্ষ বাসিন্দাকে নোটিশ নির্বাচন কমিশনের (election commission)। তাদের নথিতে গরমিল রয়েছে বলে জানা গিয়েছে। কমিশনের মতে, তাঁরা বাংলাদেশ ও নেপাল-সহ প্রতিবেশী দেশগুলির নাগরিক।
আরও পড়ুন:
Ansarullah vows: ইয়েমেনে হামলা ইসরাইলের, প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি আনসারুল্লাহর
আরও পড়ুন:
কমিশন (election commission) সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ার পর বিহারের ৯৮.২ শতাংশ ভোটারই ফর্ম পূরণ করে জমা দিয়েছেন।
বাকি ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে কাটা গিয়েছে। কিন্তু যে ৭ কোটি ২৪ লক্ষ ভোটার ফর্ম জমা করেছেন তাঁদেরও সকলের নথি সঠিক নয়।আরও পড়ুন:
এমনকি বহু নথিতে গরমিল রয়েছে। বা কেউ কেউ কোনও বৈধ নথিই জমা করেননি।
এই ধরনের ভোটারদের নোটিশ পাঠানো হচ্ছে। আপাতত সংখ্যাটা ৩ লক্ষ। যা আরও বাড়তে পারে বলে অনুমান। ইআরও-রা নথি যাচাই প্রক্রিয়া শেষ করতে পারেননি। শেষ পর্যন্ত সংখ্যা অনেকটাই বাড়তে পারে।