পুবের কলম ওয়েবডেস্কঃ যেটার ভয় ছিল সেটাই ঘটল। করোনা আক্রান্ত হলেন ভারতীয় দলের একজন ক্রিকেটার। যদিও তার সংস্পর্শে আসা মোট ৬জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।ওয়েস্ট ইন্ডিজে চলতে থাকা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারানোর পরই করোনা আক্রান্ত হয়েছেন সেই দলের একজন।
আইসিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ভারতীয় দলের একজন ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। যে কারণে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। সঙ্গে আরও পাঁচ ক্রিকেটারকেও আইসোলেশনে পাঠানো হয়েছে।’আরও পড়ুন:
প্রথম একজনকে আইসোলেশনে পাঠানো হলেও, পরবর্তীতে আরও ৫ জন ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইসিসি লিখেছে, ‘কোভিড-১৯ রিপোর্ট না আসার কারণে, সংশয় থেকেই আরও ৫ ক্রিকেটারকেও আইসোলেশনে রাখা হয়েছে।’প্রথমে কোভিড আক্রান্ত হওয়া ক্রিকেটারের নাম প্রকাশ না করা হলেও, পরবর্তীতে আইসিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে সেই ক্রিকেটারের নাম। তার নাম সিদ্ধার্থ যাদব। পরবর্তীতে জানা গিয়েছে, বাকি ৫জনের মধ্যে তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সেই তিনজন হলেন, ‘ইয়াস ধুল, আরাধ্য যাদব এবং এসকে রাশিদ।’বাকি মানাভ পারাখ এবং ভাসু ভাটস-এর রেজাল্ট নেগেটিভ এলেও বর্তমানে তাদের দু'জনের মধ্যে করোনার লক্ষ্মণ দেখা যাচ্ছে। ফলে তাদেরকেও আপাতত আইসোলেশনে রাখা হয়েছে।আরও পড়ুন:
একটি বিসিসিআই জানায়, আমরা পুরো বিষয়টা মনিটরিং করছি। আমরা টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফদের সঙ্গে বিষয়টা নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি।'
আরও পড়ুন: