পুবের কলম,ওয়েবডেস্ক: চলতি বছরও হজযাত্রীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে সউদি সরকারের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রক। মন্ত্রকের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে হজের আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে।
আরও পড়ুন:
২০২৩ সালের হজযাত্রীদের জন্য করোনা টিকার সনদ বাধ্যতামূলক হবে কিনা; ইমেইলের মাধ্যমে সউদি আরবের হজ ও উমরাহ মন্ত্রককে প্রশ্ন করেছিল মিডিয়া। জবাবে টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয় সম্পূর্ণ তথ্য।
মন্ত্রকের টুইটবার্তায় বলা হয়, আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করা বাধ্যতামূলক।আরও পড়ুন:
কোনও আবেদনকারী যদি তা না করেন; তাহলে তাকে হজের অনুমোদন দেওয়া হবে না। চাঁদের সাপেক্ষে চলতি বছর ২৭ বা ২৮ জুন শুরু হবে পবিত্র হজ। আর এ বছর হজের জন্য যারা আবেদন করেছেন, তাদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের কাজ আগামী ৫ মে বা আরবি শাওয়াল মাসের ১৫ তারিখ থেকে শুরু করবে হজ ও উমরাহ মন্ত্রক।
আরও পড়ুন:
উল্লেখ্য, ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের একটির নাম হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যিক। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি হজ করতে সউদি আরবে যান। তবে করোনার প্রথম বছর সীমান্ত ও অভ্যন্তরীণ বিধিনিষেধ থাকার কারণে হজে নিষেধাজ্ঞা দেয় সউদি সরকার। বিশেষ অনুমতি নিয়ে ওই বছর সউদি আরবের অতি অল্প সংখ্যক মানুষ হজ করতে পেরেছিলেন।