পুবের কলম ওয়েবডেস্ক: দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল হজযাত্রীকে নিয়ে ফিরতি বিমান। রবিবর সকালে লখনউ বিমানবন্দরে ২৫০ জন হজযাত্রী নিয়ে অবতরণের সময় বড় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।
আরও পড়ুন:
সউদি আরব থেকে আসা এসভি ৩১১২ বিমানটি ল্যান্ড করার সময় বিমানের চাকা থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। ধোঁয়া বের হতে শুরু করে।
এয়ারপোর্ট সূত্রে খবর, ফ্লাইটটি সকাল সাড়ে ছ'টায় লখনউ পৌঁছয়।আরও পড়ুন:
বিমানটি রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে একটি চাকা থেকে ফুলকি বের হতে দেখা যায়। বিমানবন্দরের কর্মীরা সঙ্গে সঙ্গে সতর্ক হন এবং জরুরি প্রক্রিয়া অনুসরণ করে সব যাত্রীকে নিরাপদে বাইরে নিয়ে আসেন। জরুরি পরিস্থিতিতে বিমানটিকে ট্যাক্সি ওয়েতে আনা হয়। সেখানে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
আরও পড়ুন: