পুবের কলম ওয়েবডেস্ক: আহমেদাবাদের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ২৪২ জন যাত্রীরই মৃত্যু হয়েছে বলে খবর। বিমানটি ভেঙে পড়ার সময় মেডিক্যাল কলেজের হস্টেলের উপর আছড়ে পড়ে খবর। বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার আহত হয়েছে বলে খবর।
বিমানটি ভেঙে পড়ার সময় মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা ক্যান্টিনে খাওয়াদাওয়া করছিলেন।আরও পড়ুন:
বৃহস্পতিবার দুপুর ১টা ১০ নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। টেক অফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে উড়ান AI171। মাত্র ৬২৫ ফুট উপরে উঠেই মুখ থুবড়ে পড়ে বিমানটি।
ডিজিসি-এর তরফে জানানো হয়েছে, বিমান চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সভরওয়াল।আরও পড়ুন:
আহমেদাবাদ থেকে টেক অফের খানিক পরেই বিমানটি ভেঙে পড়ে। ২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন বিমানে। মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদে বিমান ভেঙে পড়ার বিষয়টি সামনে আসায় জুনিয়র ডাক্তারদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ছাদের উপর আছড়ে পড়া বিমানের ছবি ভাইরাল হয়েছে।আরও পড়ুন:
সিভিল হোস্টেলে বসবাসকারী প্রায় ১৫ জন জুনিয়র ডাক্তার আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। শুধু বিজি মেডিক্যাল কলেজই নয়, বিমান দুর্ঘটনার কারণে মেঘানি নগরের অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানটিতে প্রচুর পরিমাণ জ্বালানি মজুত ছিল। কারণ আমদাবাদ থেকে লন্ডন যাওয়ার কথা ছিল সেটির। এই কারণেই ভয়ংকর বিস্ফোরণ হয় উড়ানটি মাটিতে আছড়ে পড়তেই।
আরও পড়ুন:
#WATCH | Gujarat: Part of the ill-fated London-bound Air India aircraft crashed into a building in Ahmedabad. Visuals from the spot.
Air India B787 Aircraft VT-ANB, while operating flight AI-171 from (Ahmedabad to London Gatwick) crashed immediately after takeoff from Ahmedabad… pic.twitter.com/H4QaaPgsDuআরও পড়ুন:
— ANI (@ANI) June 12, 2025