পুবের কলম ওয়েব ডেস্ক: লন্ডনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শুক্রবার ম্যাচের তৃতীয় দিন। এ দিনের খেলা শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া ও দক্ষিন আফ্রিকার ক্রিকেটাররা বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন করেন।

পাশাপাশি দু' দলের ক্রিকেটাররা এ দিন কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন। পাশাপাশি এদিন ইংল্যান্ডেই ভারত ও ভারতীয় ' এ ' দলের মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ।

এই ম্যাচের আগেও দু ' দলের ক্রিকেটাররা নীরবতা পালন করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আহমদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরেই মাটিতে আছড়ে পরে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। উড়ানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু মেম্বার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৬ রান করেছে।