পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীর হজ কমিটি ঘোষণা করেছে শ্রীনগর থেকে সবে কয়টি হজের উড়ান বাতিল করা হয়েছে ১৪ মে পর্যন্ত। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বৃদ্ধির দেখার পর কোনও ঝুঁকি নিতে চাইল না হজ কমিটি। শ্রীনগর বিমান ব¨র থেকে হজের উড়ান শুরু হয়ে গিয়েছিল কিন্তু বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজ কমিটির মুখপাত্র শুক্রবার জানান। সমস্ত হজ যাত্রীদের জানানো হয়েছে তারা পরবর্তী নির্দেশের জন্য যেন অপেক্ষা করে।

যদি বিকল্প কোনও রুটের ব্যবস্থা করা যায় তাহলে কমিটি সত্ত্বর জানিয়ে দিতে পারবে। এই উড়ান বন্ধের ঘোষণায় হজ যাত্রীরা কঠিন উদ্বেগের মধ্যে রয়েছেন। সারা বছর ধরে প্রস্তুতি গ্রহণের পর এখন বিমান বাতিল যুদ্ধের পরিস্থিতিতে। গতকাল শুক্রবার শ্রীনগর বিমানবন্দর এখন সুরক্ষিত নয় বলে খবর প্রচার হতেই দুশ্চিন্তায় পড়েন হজযাত্রী ও তাদের পরিবার। নিরাপত্তার জন্য বেশ কয়েকটি বিমান বন্দর সাময়িক বন্ধ রাখে ভারত সরকার।

৯ মে থেকে সীমান্ত এলাকায় ৩২টি বিমানবন্দরে যাত্রাবাহী বিমান বন্ধ রাখা হয়েছে। ৭ মে থেকেই বহু যাত্রী দূর থেকে এসে অপেক্ষা করছিলেন শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে। তাদের ধারণা ছিল হয়তো হজের উড়ান নির্বিঘ্নে পৌঁছাতে পারবে সৌদি আরবে। কিন্তু পরিস্থিতি বিচার করে কোনও ঝুঁকি নিল না সরকার। ১৪ মে পর্যন্ত সব উড়ান বন্ধ রাখার ঘোষণা দিল জম্মু-কাশ্মীর হজ কমিটি।