আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: কোচবিহারের মাথাভাঙ্গার ৯ নম্বর ওয়ার্ড পঞ্চানন পাড়ার ১৬ নম্বর রাজ্য সড়কের ধারে একটি জলাশয় থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার হল। শুক্রবার জলাশয় থেকে উদ্ধার হয় বিশালাকার অজগর। অজগরটির ওজন ৩৫ কেজি।
আরও পড়ুন:
গত ২৩ জানুয়ারি ওই একই জলাশয় থেকে অজগর উদ্ধার হয়েছিল।
এলাকার বাসিন্দারা বেশ কিছুদিন ধরেই বন বিভাগের কাছে অভিযোগ জানিয়ে আসছেন যে, জলাশয়টিতে একাধিক অজগর রয়েছে। মাঝেমধ্যেই তা এলাকাবাসীর নজরে আসছে। তবে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই জলাশয়ের কচুরিপানার নীচে অজগরগুলি আত্মগোপন করায় সেগুলিকে ধরতে ব্যর্থ হয় বনকর্মীরা। সোমবার জলাশয়ের ধারে একটি অজগরের দেখা মিললে পঞ্চানন পাড়ার বাসিন্দা পবিত্র বর্মন স্থানীয় এক যুবকের চেষ্টায় সেটিকে ধরে ফেলেন। এরপর বনবিভাগের মাথাভাঙ্গা রেঞ্জের কর্মী মফিজুল বাজিগর ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করে মাথাভাঙ্গা রেঞ্জ অফিসে নিয়ে যান। দ্রুত জলাশয়টি থেকে কচুরিপানা অপসারণ করে জলাশয়টি সংস্কার না করা হলে সেখানে অজগর থেকেই যাবে বলে এলাকাবাসীর দাবি। বন বিভাগের মাথাভাঙ্গার রেঞ্জ অফিসার জানান, এদিন উদ্ধার হওয়া অজগরটিকে আপাতত বন বিভাগের মাথাভাঙ্গা রেঞ্জ অফিসে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে সেটিকে রসিকবিল মিনি জুতে নিয়ে যাওয়া হবে।আরও পড়ুন: