পুবের কলম ওয়েব ডেস্কঃ ঠাঁই দেওয়ার মতো মাথার ওপর নেই ছাদ।স্টেশনের প্লাটফর্মেই রাত কাটানোর সিদ্ধান্ত কাল হয়েছে এক মায়ের।দিনের ক্লান্তির শেষে রাতে ফ্লাটফর্মে ঘুমিয়ে ছিল মা ও শিশু। সেই সুযোগকে কাজে লাগিয়ে নিঃশব্দে সাত মাসের শিশুকে অপহরণ করে চম্পট দেই এক দুষ্কৃতি।সেই ভিডিও ভাইরাল হতেই রাতের ঘুম উড়ে যায় নেট নাগরিকদের। অপহরণকারীর তল্লাশিতে দিনরাত এক করে তল্লাশি চালাচ্ছে স্থানীয় জিআরপি ও পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মথুরা রেল স্টেশনে।
আরও পড়ুন:
এই ঘটনার কিছুক্ষণ পর শিশুটির মায়ের ঘুম ভাঙতেই শিশুটিকে দেখতে না পেয়ে চিৎকার করতে শুরু করে।তাঁর আওয়াজ শুনে আশে পাশের ঘুমিয়ে থাকা মানুষরাও উঠে পড়েন। এরপরই চারিদিকে খোঁজখবর শুরু করা হয়।কিন্তু কোথাও ওই শিশুর খোঁজ মেলেনি। এরপরে রেল পুলিশ ও স্থানীয় থানায় খবর দেওয়া হয়। তারা এসে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই গোটা ঘটনাটি তাঁদের সামনে পরিষ্কার হয়ে যায়।
আরও পড়ুন:
প্রঙ্গতও, মথুরা রেল স্টেশনের একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে শেয়ার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
ভাইরাল হওয়া ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে প্রায় জনশুন্য রয়েছে প্লাটফর্ম চত্বর। সেখানেই বেশ কয়েকজন ঘুমিয়েছিলেন, সঙ্গে দাড়িয়ে ছিল একটি ট্রেনও। হঠাৎ প্যান্ট-শার্ট পরা এক ব্যক্তিকে দেখা যায়। সন্দেহজনক ভাবে ঘুমন্ত মা ও শিশুকে দেখতে দেখতে পাশ দিয়ে হেঁটে যায় সে। তার কিছুক্ষণ পরেই ফের ফিরে আসে সন্দেহজনক ওই ব্যক্তিটি। সেই সময় থেকে দুই ব্যক্তি হেঁটে কিছুটা দূরে যেতেই সে চাদর সরিয়ে শিশুটিকে কোলে তুলে নেয়। প্রথমে জোর পায়ে হেঁটে পালায়, এরপরই তারা দুজন হাঁটতে হাঁটতে আরও এগিয়ে যান।পরে দৌড়ে গিয়ে প্লাটফর্মে দাঁড়ানো ট্রেনের দিকে ছুটে যায়। ক্যামেরার নজরদারির বাইরে চলে যাওয়ায়, অভিযুক্ত ব্যক্তি ও তাঁর সহকারী সেই ব্যক্তি ট্রেনে উঠেছিলেন নাকি অন্য কোথাও চলে যান শিশুটিকে নিয়ে, তা এখনও জানা যায়নি।আরও পড়ুন:
ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে স্থানীয় পুলিশ আধিকারিকরা। শুধু তায় নয়,চম্পট দেওয়া দুষ্কৃতিকে পাকড়াও করতে সাধারণ মানুষের সাহায্যও চেয়েছেন তাঁরা।যেই ভিডিওটি সামজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওর ক্যাপশানে রেলের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, অপৃহত শিশুর বয়স সাত মাস। জিআরপির অনুমান, কাসগঞ্জ, বদায়ু অথবা বরেলিতে পালিয়েছে অপরাধী। ওই অঞ্চলের মানুষকে বিশেষ ভাবে নজর রাখতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অপরাধীর ছবিও পোস্ট করেছে পুলিশ।
আরও পড়ুন:
https://twitter.com/upcopsachin/status/1563530945386672138?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1563530945386672138%7Ctwgr%5Eecbb9c27431de41680df01e7e8b173f81a06bb8a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fcctv-footage-shows-7-month-old-child-stolen-from-sleeping-mother-at-mathura-station-au17-637421.html
আরও পড়ুন: