পুবের কলম ওয়েব ডেস্কঃ দীর্ঘ ৫ দশক পর আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর অভিযানে নাসা। ৩ ধাপের মিশনে মনুষ্যবিহীন প্রথম রকেটটি সোমবার উৎক্ষেপণ হবে। আর শেষ ধাপে পাঠানো হবে মানুষ। ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী রকেট আর্টেমিস-ওয়ান উৎক্ষেপণ হবে।
আরও পড়ুন:
৩ ধাপের মিশনে প্রথম রকেটটি যাচ্ছে মানুষ ছাড়াই।
চাঁদ প্রদক্ষিণ শেষে ৪২ দিন পর এটি ফিরে আসবে পৃথিবীতে। তৃতীয় ধাপে চাঁদের বুকে মানুষ নামবে বলে জানিয়েছে নাসা। ৩২২ ফুট লম্বা মেগা এ রকেটটি বানাতে খরচ হয়েছে ৯৩ বিলিয়ন ডলার, যা এ যাবৎকালে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট বলে জানিয়েছে সংস্থাটি।আরও পড়ুন:
নাসার এ অভিযান সফল হলে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর আবারও চাঁদের বুকে পা রাখবে মানুষ। নাসার নভোশ্চর স্টেনলি লাভ বলেন, ‘আমরা পরীক্ষা করছি এবং সিস্টেমগুলো প্রমাণ করার চেষ্টা করছি।
আর কয়েক বছর পর আমরা চাঁদে মানুষ পাঠাতে যাচ্ছি। এখন যেহেতু কোনও মানুষ যাচ্ছে না, তাই লাইফ সাপোর্ট সিস্টেম দেওয়া নেই। তবে পরবর্তী সময়ে তা দেওয়া হবে। ১৯৭২ সালের পর এ প্রথম চাঁদের ধূলায় মানুষের পায়ের ছাপ পড়তে যাচ্ছে।’আরও পড়ুন:
১৯৬৯ সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে প্রথম চাঁদে মানুষ পাঠায় নাসা। এরপর মহাকাশ গবেষণার অনেক অগ্রগতি হলেও চাঁদে আর পা পড়েনি মানুষের। দীর্ঘ পাঁচ দশকের বিরতির পর চন্দ্রাভিযানের নতুন লক্ষ্য নিয়ে এখন উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।