পুবের কলম ওয়েবডেস্ক: ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাজ অলড্রিন। চাঁদের মাটিতে পা রাখা দ্বিতীয় ব্যক্তি তিনি। ৯৩ তম জন্মদিনে দীর্ঘদিনের প্রেমিকা আনকা ফাউরকের সঙ্গে গাঁটছাড়া বাঁধেন তিনি। এই নিয়ে চার বার বিয়ের পিঁড়িতে বসেন কিংবদন্তি। শনিবার নিজের সামাজিক মাধ্যমে বিয়ের কথা নিশ্চিত করেন তিনি।
আরও পড়ুন:
টুইটারে আমেরিকার প্রাক্তন নভশ্চর লেখেন, ‘‘আমার ৯৩তম জন্মদিনে দীর্ঘ দিনের প্রেম আনকা ফাউরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি। ছোট্ট পারিবারিক অনুষ্ঠান ছিল লস এঞ্জেলসে। বাড়ি থেকে পালানো কিশোরের মতো উত্তেজনা হচ্ছে।’’
আরও পড়ুন:
উল্লেখ্য,১৯৫৪ সালে প্রথম বিয়ে করেন বাজ অলড্রিন। জোয়ান আরচারের সঙ্গে সেই সংসার টেকে ২০ বছর।
সেই সংসারে জেমস, জেনিস ও এন্ড্রু নামে তাদের তিন সন্তানের কথা জানা যায়। পরে দ্বিতীয় বিয়ে করেন ১৯৭৫ সালে এবং সেই বিয়ে টিকেছিল ৩ বছর। ১৯৮৮ সালে তৃতীয়বারের মতো লয়েস ড্রিগসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অলড্রিন। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।আরও পড়ুন:
প্রসঙ্গত, ১৯৬৯ সালের ২০ জুলাই নিল আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী বাজ।
মিশন কমান্ডার ছিলেন নিল। বাজ অলড্রিন ছিলেন মহাকাশযান অ্যাপোলো ১১-এর লুনার মডিউল পাইলট। প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখেছিলেন নিল। বাজ চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ হিসেবে পরিচিত। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে অবসর নেন বাজ। এরপর ক্যালিফোর্নিয়া এরোস্পেস রিসার্চ পাইলট স্কুলে কমান্ড্যান্ট হিসেবে যোগ দেন তিনি।