অর্পিতা লাহিড়ী, হাওড়া: হাওড়া ময়দানে ভিআইপি শোরুমে ভয়াবহ আগুন। সোমবার দুপুর ১২ দিকে একটি চামড়ার ব্যাগের দোকানে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল, সহ স্থানীয় পুলিশ। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। ঘটনাস্থলে রয়েছে প্রচুর উৎসুক মানুষের ভিড়।
আরও পড়ুন:
তবে দিনদুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অগ্নিকাণ্ডকে ঘিরে তৈরি হয়েছে যানজট। এখনও পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসে পৌঁছেছে ৪টি দমকলের ইঞ্জিন।
আরও পড়ুন:

একদিকে পুজোর বাজার অন্যদিকে এই ব্যস্ততম সময় এই অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন যাতে আশেপাশের দোকানে না ছড়িয়ে পড়ে তার জন্য দ্রুত আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা।
তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। শো রুমের কাঁচের জানলা ভেঙে বাইরে থেকে জল ঢেলে আগুন নেভানোর কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছেন দমকলকর্মীরা। জানা গেছে, ঘটনাস্থলে আরও দমকলের ইঞ্জিন এসে পৌঁছেচ্ছে।আরও পড়ুন:

স্থানীয় এক ব্যবসায়ীর বয়ান অনুযায়ী এখনও পর্যন্ত মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
দ্রুত আশেপাশের দোকানের মালপত্র সরানো কাজ চলছে। পুজোর মুখে প্রায় সব দোকানে জামা কাপড় ঠাসা। বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেতে দ্রুত চলেছে মালপত্র সরানোর কাজ।আরও পড়ুন:
[caption id="attachment_51946" align="alignnone" width="1337"]
দ্রুত চলেছে মালপত্র সরানোর কাজ।[/caption]
বিজয় মাহাতো নামে এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী হাওড়া ময়দানে ভিআইপি শোরুমে ভয়াবহ আগুন লেগেছে। আরও দমকলকে খবর দেওয়া হয়েছে। আশেপাশের প্রচুর জামা-কাপড়ের দোকান থেকে অন্যান্য সামগ্রীর দোকান রয়েছে। দ্রুত সেগুলো খালি করার কাজ চলেছে।
আরও পড়ুন: