পুবের কলম, ওয়েবডেস্ক:  সংসদের উভয় কক্ষেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতি বিলে সই করলেই তা আইনে পরিণত হবে। ইতিমধ্যে ওয়াকফ সংশোধনী বিলকে আটকাতে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে কংগ্রেস ও ওয়াইসির মিম। এবার সেই তালিকায় নতুন সংযোজন আম আদমি পার্টি (আপ)।

ওয়াকফ বিলকে আটকাতে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করল কেজরির দল।

মামলাটি দায়ের করেছেন আপ বিধায়ক আমানতুল্লাহ খান। আপ বিধায়ক তাঁর আবেদনে বলেছেন, ওয়াকফ সম্পত্তিকে দখলে নিতে চাইছে সরকার। সরকারি এই হস্তক্ষেপ সংখ্যালঘুদের ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান পরিচালনার অধিকারকে ক্ষুণ্ন করবে।