পুবের কলম, ওয়েবডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে জোহানেসবার্গে খোশ মেজাজে দেখা গেল মোদিকে। ব্রাজিলের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে সংবাদপত্র পড়তে দেখা গেল প্রধানমন্ত্রীকে। দক্ষিণ আফ্রিকার 'দ্য স্টার' সংবাদপত্র চন্দ্রযানের সাফল্য নিয়ে ‘এই বিশ্বের বাইরে ভারতের মোদি’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করে। সেই নিবন্ধই পড়লেন মোদি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গী হিসেবে ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার। এই ছবিই শেয়ার করেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ছবিটি শেয়ার করে জয়শঙ্কর লেখেন, ‘আজ সকালে ব্রিকস সম্মেলনে’।

ভারত যখন চাঁদের দেশে পা রাখে, তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন বিদেশে।

চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে পা রাখার মুহূর্তে ভার্চুয়ালে যোগ দিয়েছিলেন তিনি। ইসরোর বিজ্ঞানী ও দেশবাসীকে শুভেচ্ছা জানান মোদি। ভার্চুয়ালেই চন্দ্রযানের অবতরণ উপলব্ধ করেন মোদি। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের দিক থেকে ভারতই হল প্রথম দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং সোভিয়েত ইউনিয়নের পরে চাঁদে রোভার অবতরণের চতুর্থ দেশ ভারত। ভারতের নয়া ইতিহাস নিয়ে প্রশংসা করেছে বেশ কিছু দেশ। বুধবার ব্রিকসের শীর্ষ সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। সেই ভাষণে একটি ব্রিকস মহাকাশ অনুসন্ধান কনসোর্টিয়াম প্রতিষ্ঠার পরামর্শ দেন মোদি।