এস জে আব্বাস , শক্তিগড়: লক ডাউনের সময়ে ইউজিসি ও এআইসিটিই র যৌথ উদ্যোগে সারা ভারতবর্ষ জুড়ে 'ন্যাশনাল ইন্টার কলেজ ক্রসওয়ার্ড পাজেল এক্সপিডিশন কম্পিটিশন' শুরু হয় । গত ২ রা এপ্রিল ২০২২ থেকে শুরু হয়ে শেষ হয় ২৪ এপ্রিল। চার সপ্তাহে চারটি অনলাইন রাউন্ডের মাধ্যমে প্রতিযোগিতাটি চলে। ২৬ শে এপ্রিল ফল বের হলে দেখা যায়, পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র খড়গপুর আই আই টি ও জামালপুর কলেজ মেধা তালিকায় স্থান পেয়েছে। জামালপুর কলেজের দীপন চ্যাটার্জী, রীতম কবিরাজ, সাহিবা খাতুন ও পৃথা মন্ডল এই মেধা তালিকায় স্থান পান।
জামালপুর কলেজের ছাত্র ছাত্রীদের এই সাফল্যে খুশির ঝলক বয়ে যায় কলেজ ও এলাকায়। কলেজ কর্তৃপক্ষ র মতে, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এই সাফল্য এক বিরাট প্রাপ্তি ও সম্মানের বিষয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় হালদার জানান, 'কম্পিটিশনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি তত্ত্বাবধান করার জন্য ইংরাজি বিভাগকে জানান এবং ছাত্র ছাত্রীদের কম্পিটিশনের তৈরির জন্য অধ্যাপক সুদীপ চ্যাটার্জীকে দায়িত্ব দেওয়া হয়। মূলত তাঁর গাইডেন্সেই এই অভাবনীয় ফল পাওয়া গেছে।' কলেজের গভর্নিং বডির সভাপতি ভূতনাথ মালিক বলেন, এই সফলতা কলেজের জন্য এক বড় প্রাপ্তি। কামনা করছি জোনাল লেভেলেও তারা সাফল্য পাবে। অধ্যাপক সুদীপ বাবু বলেন,' কলেজ দায়িত্ব দিয়েছিল। সেই দায়িত্ব পালন করতে পেরে ভালো লাগছে। এতে ছাত্র ছাত্রীদের কৃতিত্বও কোনো অংশে কম নয়। তাদের এই সাফল্যে আমরা গর্বিত।' উল্লেখ্য,চার কৃতী ছাত্র ছাত্রী ইতিমধ্যে বিহারের পাটনায় চন্দ্রগুপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে পৌঁছেছে পূর্বাঞ্চল পর্যায়ে প্রতিযোগিতার জন্য।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ জুন ২০২২, ১৩:১৩
আরও খবর
অদম্য জেরেই সাফল্য আরিফ বিল্লাহ-র
রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ
‘কন্যাশ্রী দিবসে' কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে পাঠ দিতে হবে পড়ুয়াদের, নির্দেশ কেন্দ্রের
ওয়াকফ সম্পত্তির অন্তর্ভুক্ত কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধা জামালপুরে
ওয়াকফ সম্পত্তির অন্তর্ভুক্ত কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধা জামালপুরে
গ্রামাঞ্চলে বন্ধন ব্যাঙ্কের ঋণ নিয়ে জুলুমবাজি, মহিলাকে ঘরছাড়া করার অভিযোগ
গ্রামাঞ্চলে বন্ধন ব্যাঙ্কের ঋণ নিয়ে জুলুমবাজি, মহিলাকে ঘরছাড়া করার অভিযোগ
বস্ত্রমেলার সাফল্যে লাভের মুখ দেখছেন পোশাক ব্যবসায়ীরা
বস্ত্রমেলার সাফল্যে লাভের মুখ দেখছেন পোশাক ব্যবসায়ীরা
পড়ুয়াদের সমস্যা সমাধানের জন্যই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চাই: আলিয়ার নয়া উপাচার্য এম ওহাব
পড়ুয়াদের সমস্যা সমাধানের জন্যই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চাই: আলিয়ার নয়া উপাচার্য এম ওহাব
মেডিক্যালে এবার নয়া কলেজগুলিতেও ছাত্রভর্তি, মেডিক্যালে আসন একনজরে
মেডিক্যালে এবার নয়া কলেজগুলিতেও ছাত্রভর্তি, মেডিক্যালে আসন একনজরে
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নজরকাড়া সাফল্য কাশ্মীরি ইমাম কন্যাদের
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নজরকাড়া সাফল্য কাশ্মীরি ইমাম কন্যাদের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর