পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা মহামারি পরবর্তী সময়ে চাকুরী নিয়ে অনেকেই রয়েছেন বিস্তর সমস্যায়। কেউ আবার হারিয়েছেন চাকুরী, কারুর আবার কোপ পড়েছে বেতনে। এমতাবস্থায় দাঁড়িয়ে চাকুরীপ্রার্থীদের জন্য সুখবর শোনাল কলকাতা পুরসভা। নিয়োগ হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে।
আরও পড়ুন:
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য যাবতীয় পরীক্ষা পরিচালনা করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ভারতে যে কোনও নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। কলকাতা পুরসভায় জুনিয়র অ্যাসিস্ট্যান্টের মোট ২১ টি শূন্যপদ রয়েছে।
আরও পড়ুন:
বেতনক্রমঃ সফল প্রার্থীরা পে কমিশন লেভেল ৬ অনুযায়ী বেতন পাবেন।
আরও পড়ুন:
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের জন্য নিয়মমেনে ছাড় পাবেন।
আরও পড়ুন:
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারী প্রার্থীকে উচ্চমাধ্যমিক এবং সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার অ্যাপলিকেশনে কাজের অভিজ্ঞতা থাকলে চাকরিপ্রার্থী অগ্রাধিকার পাবেন।আরও পড়ুন:
www.mscwb.org এই ওয়েবসাইটে গিয়ে আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১৭ মার্চ থেকে ১৩ এপ্রিল অবধি অনলাইনে আবেদন করা যাবে। সাধারণ ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা আবেদন ফি লাগবে। শারীরিক প্রতিবন্ধী, এসসি ও এসটি প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না। শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ ৫০ টাকা দিতে হবে।
আরও পড়ুন: