পুবের কলম ওয়েবডেস্কঃ বগটুইতে ষড়যন্ত্র করে নজর ঘোরানোর চেষ্টা করা হয়েছে। বাংলায় কর্মসংস্থান হোক, উন্নয়ন হোক তা বিরোধীরা চায়না। রবিবার তিনদিনের পাহাড় সফরে গিয়ে শিলিগুড়ি থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন “মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন বিরোধীরা”। বগটুই হত্যাকান্ড নিয়ে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে একযোগে বেঁধেন তিনি।
আরও পড়ুন:
গত সোমবার রাতে রামপুরহাটে তৃণমূল শাসিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন ও পরবর্তী বগটুই গ্রামে আট জনের হত্যার ঘটনায় গোটা রাজ্যেই আলোড়ন ছড়িয়েছে। ওই ঘটনায় শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যান বগটুইতে। তাঁর নির্দেশে আইসি এবং এসডিপিও কে সাসপেন্ড করে রাজ্যপুলিশ । এইদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারকে অকারণ কাঠগড়ায় তোলা হচ্ছে।
আরও পড়ুন:
এদিন উত্তরা গ্রাউন্ডে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি আগামী দু’ মাস সময় নেব। তার পর যদি কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, কারও বিরুদ্ধে খুনখারাপির অভিযোগ ওঠে, অত্যাচারের অভিযোগ থাকে, আমি আর একটা সেট আপ তৈরি করব দিদিকে বলোর মতো করে। নামটা এখন বলছি না। সেটা আমরা ঠিক করে আপনাদের জানাব। সেইখানে একটা মিসড কল দেবেন।
আপনার নাম বলবেন। জানাবেন কোথায় কী ঘটছে। সঙ্গে সঙ্গে আমি ব্যবস্থা নেব। সে অফিসারই হোক, সে কোনও রাজনৈতিক দলই হোক বা সাংবাদিক, বাইরের লোকই হোক। ব্যবস্থা হবেই।’’আরও পড়ুন: