আইভি আদক, হাওড়া: গত রামনবমীর দিন হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করেছিল ২১ দিন পর তাদের জেল মুক্তি হলো। শুক্রবার এদের মল্লিক ফটক সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুন:
বিজেপির হাওড়া সদরের সভাপতি মনিমোহন ভট্টাচার্য বলেন, এদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। এরা সকলেই নিরপরাধ।
আইনের প্রতি আমাদের আস্থা ছিল। আমরা সুবিচার পেয়েছি। এই বিষয়ে হাওড়া কোর্টের আইনজীবী রাজা বোস জানান এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের ৩০৭ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছিল। ২১ দিনের মাথায় এরা মুক্তি পেয়েছেন।