পুবের কলম ওয়েবডেস্কঃ আক্ষরিক অর্থেই নারকীয় হত্যালীলা চলছে অসম জুড়ে।নির্বিচারে হত্যা করছে বাংলাভাষী মুসলিমদের। যার পেছনে শাসকদল বিজেপির যে প্রছন্ন মদত রয়েছে তা বলে দেওয়ার অপেক্ষা রাখেনা।
আরও পড়ুন:
গোটা দেশ স্তম্ভিত হয়ে প্রত্যক্ষ করেছে সেই গণহত্যা।
একলা এক যুবকে ঘিরে ফেলছে অসম পুলিশ। তাকে গুলি করেও রেহাই নেই, চলছে লাথি ঘুষি।আরও পড়ুন:
জেলাশাসকের দপ্তরের সঙ্গে যুক্ত এক চিত্রসাংবাদিক, পুলিশ বাহিনীর সাথেই এসেছে, বারবার লাফিয়ে সেই মৃতপ্রায় মানুষটির বুকের ওপর পদাঘাত করছে সে, উল্লসিত ভঙ্গিতে।
আরও পড়ুন:
বাংলা সংস্কৃতি মঞ্চ, একুশের ডাক, জয় ভীম ইণ্ডিয়া নেটওয়ার্ক, অল ইণ্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, বন্দীমুক্তি কমিটি, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি, বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন, অল ইণ্ডিয়া পিপলস ফোরাম, পিপলস ফ্রন্ট অব ইণ্ডিয়া, সহমন, জাতীয় বাংলা সম্মেলন, ভাষা ও চেতনা সমিতি, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ, ফ্রেণ্ডস অব ডেমোক্রেসি প্রভৃতি গণ সংগঠনের ডাকে আগামীকাল ২৫ সেপ্টেম্বর বেলা একটায় অসম ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম পুবের কলম ডিজিটাল কে জানালেন অসমে বাঙালি খেদাও কর্মসূচী চলছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাতে উল্লসিত। ধর্ম বড় কথা নয় আসলে মানবতার হত্যা চলছে। আসাম যেন একটা ভিন্ন রাষ্ট্র। সেখানে হত্যালীলা সংগঠিত হচ্ছে। এরই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীকাল শনিবার বাংলা সংস্কৃতি মঞ্চ এবং সমমনোভাবাপন্ন সংগঠনগুলির ডাকে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।