পুবের কলম,ওয়েবডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজি (প্রশাসন)-কে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাতে পুলিশ সদর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৭ মে) রাত ৩টার পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে।
থাইল্যান্ডে গেছেন বলেই খবর।আরও পড়ুন:
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে তার ছেলে ও শ্যালকও দেশ ছেড়েছেন।