পুবের কলম ওয়েবডেস্কঃ জায়নবাদী ইসরাইলের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ সেদেশের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ফিলিস্তিনিদের বিরুদ্ধে জায়নবাদী ইসরাইলের সহিংস অভিযানের প্রতিবাদে একজন আরব সংসদ সদস্য ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পর বেনেট এ উদ্বেগ প্রকাশ করেন। এ নিয়ে গত দুই মাসেরও কম সময়ের মধ্যে বেনেট-লাপিদের নেতৃত্বাধীন জোট সরকার থেকে দ্বিতীয় সংসদ সদস্য পদত্যাগ করলেন। নাফতালি বেনেট নিজের অফিসিয়াল ট্যুইটার পেজে এক বিবৃতিতে বলেছেন, ‘একটি আপদকালীন সরকার গঠন ছিল একটি কঠিন কাজ কিন্তু দেশের ভবিষ্যত এখন বিপদের মুখে রয়েছে।
আমাদেরকে জনগণের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে কারণ আমাদের আর কোনও দেশ নেই।’ বেনেতের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট থেকে বামপন্থী মেরেতয পার্টির সংসদ সদস্য গ্বাইদা রিনাউয়ি যোয়াবি পদত্যাগ করার একদিন পর ইসরাইলি প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন। যোয়াবির পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী বেনেট ও বিদেশমন্ত্রী ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন ভঙ্গুর সরকার নেসেটে সংখ্যারিষ্ঠতা হারিয়েছে। যোয়াবি তার পদত্যাগের কারণ হিসেবে আল-আকসা মসজিদে ইসরাইলি সেনার হামলা, অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে বলপূর্বক ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণ এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়াকে তার পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। এই আরব নারী সংসদ সদস্য বলেন, ‘আমি এমন একটি জোট সরকারকে সমর্থন দিয়ে যেতে পারি না যেটি আমার সমাজের মানুষকে অত্যন্ত অপমানজনক উপায়ে লাঞ্ছিত করে।’ ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা বহুদিন ধরে বলে আসছেন, ‘অবৈধ ইসরাইলের ধ্বংস অনিবার্য’। সম্প্রতি হামাস নেতা খালেদ মিশাল বলেছেন, ‘ইসরাইল ধ্বংসের কাউন্ট ডাউন বা উল্টো গোনা শুরু হয়ে গেছে’। এবার খোদ ইসরাইলের প্রধানমন্ত্রী তার অবৈধ রাষ্ট্রের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন।ইসরাইলের অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রী বেনেটের
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ মে ২০২২, ১৪:০৭
আরও খবর
দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের
আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ
প্রধানমন্ত্রী মোদির, ৮,৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মণিপুরে
চূড়াচন্দ্রপুরে মোদির স্বাগত তোরণ ভাঙচুর
রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র
রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র
Breaking: কলকাতায় প্রধানমন্ত্রী Narendra Modi, একটু পরেই মেট্রোর ৩ রুটের উদ্বোধন
Breaking: কলকাতায় প্রধানমন্ত্রী Narendra Modi, একটু পরেই মেট্রোর ৩ রুটের উদ্বোধন
বাংলা ধ্রুপদী ভাষা...’, লালকেল্লা থেকে বাংলা ভাষার প্রশংসা প্রধানমন্ত্রীর
বাংলা ধ্রুপদী ভাষা...’, লালকেল্লা থেকে বাংলা ভাষার প্রশংসা প্রধানমন্ত্রীর
'উদ্বোধনের দিন নয়া সংসদ ভবনে গরু নিয়ে যাওয়া উচিত ছিল': শঙ্করাচার্য
'উদ্বোধনের দিন নয়া সংসদ ভবনে গরু নিয়ে যাওয়া উচিত ছিল': শঙ্করাচার্য
দ্বন্দ্ব নেই, খুব শীঘ্রই ভারত সফরে যাব: নেপালের প্রধানমন্ত্রী
দ্বন্দ্ব নেই, খুব শীঘ্রই ভারত সফরে যাব: নেপালের প্রধানমন্ত্রী
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর