পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লির অঞ্জলি কাণ্ডের ছায়া এবার বিহারে। সত্তরোর্ধ্ব বৃদ্ধকে টেনেহিঁচড়ে ৮ কিলোমিটার নিয়ে গেল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম শঙ্কর চৌধুরি। তিনি কোতওয়া থানা এলাকার বাংড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর,সাইকেল নিয়ে বিহারের পূর্ব চম্পারণ জেলার ২৭ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন ৭০ বছরের শঙ্কর চৌধুরি।
গোপালগঞ্জের দিকে থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁকে। ঘটনায় সোজা গাড়ির বনেটে ছিটকে পড়েন তিনি।আরও পড়ুন:
এরপর গাড়ির ওয়াইপার ধরে ঝুলতে থাকেন ওই বৃদ্ধ । গাড়ি থামানোর অনুরোধ করলেও কর্ণপাত করেননি ঘাতক গাড়ির চালক। দুর্ঘটনা দেখতে পেয়ে ছুটে আসছিলেন স্থানীয়রা। তখন গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় চালক।
শেষমেশ চালক যখন বুঝতে পারেন তাঁকে অনেকে ধাওয়া করেছেন, তখনই কোতওয়া থানা এলাকার কদম চকের কাছে আচমকা ব্রেক কষে গাড়ি দাঁড় করিয়ে দেয় সে। আর তাতেই গাড়ি থেকে ছিটকে পড়েন শঙ্কর চৌধুরি। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। তারপরেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওই বৃদ্ধ । সেই অবস্থাতেই সেখান থেকে চম্পট দেন ঘাতক গাড়ির চালক।আরও পড়ুন:
এই ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়।
মৃতদেহকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যেই বৃদ্ধর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেই জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আরও পড়ুন:
এই প্রসঙ্গে কোতওয়া থানার পুলিশ প্রধান অনুজ কুমার জানিয়েছেন, স্থানীয় লোকজন ফোন করে ঘটনার খবর দেন তাঁদের। এরপরেই ২৭ নম্বর জাতীয় সড়ক জুড়ে সমস্ত থানাগুলিকে সতর্ক করে দেওয়া হয়। পিঁপড়াকোঠি থানার পুলিশ ইতিমধ্যেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। কিন্তু চালক সহ অন্যান্য আরোহীরা পলাতক রয়েছে। গাড়ির মালিকের খোঁজ করছে পুলিশ।