পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্জাবের মোহালিতে বুধবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যখন একের পর এক বেসরকারি স্কুলে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল আসে। মোট ১৬টি স্কুলে এই হুমকি ইমেল পাঠানো হয়েছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং অ্যান্টি-স্যাবোটাজ টিম। যদিও তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে রয়েছে ওয়াইপিএস মোহালি, লার্নিং পাথস স্কুল, মানব মঙ্গল স্কুল, শিবালিক পাবলিক স্কুল, প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং ইনফিনিট জিসাস স্কুল। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, কিছু ইমেল ১১ ফেব্রুয়ারি এবং কিছু ১৩ ফেব্রুয়ারির তারিখ দেওয়া হয়েছে।
মোহালির জেলা শিক্ষা আধিকারিক ডঃ গিন্নি দুগ্গাল জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে সমস্ত স্কুলকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত জেলার কোনো সরকারি স্কুলে এই ধরনের হুমকি আসেনি। পুলিশের তদন্তকারী দল ইমেলের উৎস খোঁজার চেষ্টা করছে।আরও পড়ুন:
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চণ্ডীগড়, অমৃতসর, জলন্ধর, পাটিয়ালা এবং হরিয়ানার বিভিন্ন স্কুলেও এমন বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছিল, যার প্রতিটিই 'হোল' বা গুজব বলে প্রমাণিত হয়েছিল। তবে মোহালির ঘটনার পর অভিভাবকরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।