ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইসরাইলে আহতের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সংঘাত শুরুর পর এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে মোট ১ হাজার ৯২৯ জন আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ১২২ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন:
আহতদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
তবে তারা সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার কারণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হননি বলেও উল্লেখ করা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ১৫৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার সকাল স্থানীয় সময় সাতটায় এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়।
অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এখনও অব্যাহত রয়েছে। তাদের বক্তব্য, সম্ভাব্য হামলার হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।