পুবের কলম, ওয়েবডেস্ক: পর্যটন ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক প্রতিবাদে শামিল হওয়ার অভিযোগে দুই ব্রিটিশ নাগরিককে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিল রাজস্থান প্রশাসন। আজমেরের পুষ্করে ইজরায়েল-বিরোধী প্রচার এবং প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্রিটিশ নাগরিকদের ভিসা অবিলম্বে বাতিল করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিস' জারি করে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই যুগলের লাগানো সমস্ত প্যালেস্তিনীয় স্টিকার ইতিমধ্যেই পুলিশ সরিয়ে ফেলেছে। অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা সংবাদমাধ্যমকে জানান, "পর্যটন ভিসায় এসে কোনো বিদেশি নাগরিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ব্রিটিশ নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁদের কার্যকলাপে ভিসার শর্ত লঙ্ঘনের প্রমাণ মেলায় এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে।"