পুবের কলম, ওয়েবডেস্ক: অর্থনীতি থেকে সামরিক শক্তি। ক্রমশ ‘আত্মনির্ভর’ হয়ে উঠছে ভারত। বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে আগেই স্বীকৃতি পেয়েছে ভারত। এ বার সামরিক শক্তিধর দেশ হিসেবে আরও উত্থান হল ভারতের। সামরিক শক্তির বিচারে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ভারত।
২০২৫ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে জাপান-রাশিয়ার মতো দেশকে ভারত পিছনে ফেলল। অস্ট্রেলিয়ার বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউটের সমীক্ষায় ২০২৫ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ভারতের আগে শুধু রয়েছে আমেরিকা ও চিন।আরও পড়ুন:
আরও পড়ুন:
জঙ্গি হামলার জবাব দিতে শত্রু দেশের সীমানায় ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতেও দু-বার ভাবে না ভারতীয় সেনা। আবার কোভিড কালে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন পৌঁছে দিয়ে মানবিকতার নতুন নজির গড়েছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের বার্তার গুরুত্ব বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলির কারণেই এমনটা হয়েছে। তবে এই তালিকায় চীন অনেকটাই এগিয়ে এসেছে। রাশিয়াও তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে শক্তিবৃদ্ধি করেছে জাপানও।