পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের নিরাপত্তার খাতিরে নিয়োজিত হয়েও শত্রুপক্ষকে গোপন তথ্য পাচারের গুরুতর অভিযোগ। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর (ISI) হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশ এটিএস-এর জালে ধরা পড়লেন ভারতীয় নৌসেনার ২৪ বছর বয়সী এক ল্যান্স নায়েক। ধৃত জওয়ানের নাম আদর্শ কুমার ওরফে লাকি।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগ্রার কাগারােল থানা এলাকার চিতাপুরের বাসিন্দা আদর্শ কোচির সাউদার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন।
গ্রেফতারের পর আদর্শ কুমারকে আদালতে তোলা হলে বিচারক তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে তার মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস এবং আর্থিক লেনদেনের রেকর্ড খতিয়ে দেখছেন গোয়েন্দারা।