পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম বক্তৃতাতেই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর দেওয়া প্রথম বিবৃতিতে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় থাকা সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে সেসব ঘাঁটির বিরুদ্ধে হামলা চালানো হবে।
 
মোজতবা খামেনি জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে সেই দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে তেহরান পিছপা হবে না বলেও সতর্ক করেন তিনি।


 

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিনের হামলায় নিহত হন দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর পর ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন তাঁর ছেলে মোজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল মোজতবা খামেনির প্রথম বক্তব্য। রেকর্ড করা সেই বক্তব্য দেশটির বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়।