পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেদিন শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়শী প্রশংসা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর এক সপ্তাহ অতিবাহিত হয়নি। নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। এদিন বিকেলে আচমকাই নবান্নে এসে উপস্থিত হন সৌরভ।
তখন নবান্নের ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়। কিন্তু সৌরভ এবং মুখ্যমন্ত্রীর মধ্যে এই বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে উভয় পক্ষই কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি।তবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এদিন সন্ধ্যে সোয়া ছটা নাগাদ নবান্ন থেকে বেরিয়ে যান তিনি। তবে সূত্র মারফত যতদূর জানা যাচ্ছে, উভয়ের মধ্যে শালবনিতে দেওয়া জমি নিয়েই কথা হয়েছে বলে খবর। জানা গিয়েছে এক টাকা দিয়ে নয় ১০০ কোটি টাকা দিয়ে শালবনীর ৩৫০ একর জমি কিনেছেন তিনি। কোন লিজ নয়। এক্ষেত্রে টেন্ডারের মাধ্যমেই এই জমি কেনা হয়েছে। প্রসঙ্গত সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে জমি দেওয়া হয়েছে সেটি নিয়েই আদালতে গিয়েছে প্রয়াগ গ্রুপ। এই জমি আগে তাদেরই ছিল। জানা গিয়েছে টেন্ডারের মাধ্যমে এই জমি কুড়ি লাখ টাকায় একর হিসাবে কিনেছেন মহারাজ। প্রসঙ্গত প্রয়াগ যে মামলা করেছে তার পরবর্তী শুনানি রয়েছে ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার। মনে করা হচ্ছে সেই শুনানির আগেই এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সারলেন সৌরভ। যদিও যেটুকু শোনা যাচ্ছে সবটাই সূত্রের খবর। এই বৈঠক নিয়ে একটি শব্দ ও খরচ করেনি কোন পক্ষ। ফলে এর সত্যাসত্য যাচাই করা যায়নি। তবে আদালতের শুনানির আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আবুল খায়ের
প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭
আরও খবর
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল ভাঙা হয়নি, কেন্দ্রকে জানাল নবান্ন
অনুদানহীন মাদ্রাসা গুলিকে সান্মানিক দেওয়ার প্রস্তুতি শুরু নবান্নের
ইডি তল্লাশির মাঝেই আইপ্যাকের কর্ণধার, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
গঙ্গাসাগর মেলা: নবান্নে বৈঠক করবেন মমতা, থাকবেন একাধিক দফতরের মন্ত্রী-সচিবরা
বিপর্যস্ত উত্তরবঙ্গ, আটকে পড়া পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হল কন্ট্রোল রুম
বিপর্যস্ত উত্তরবঙ্গ, আটকে পড়া পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হল কন্ট্রোল রুম
উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী
জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর
টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর
আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের কথা শুনলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়
আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের কথা শুনলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়
Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী
Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর