পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: প্রশাসনিক দফতরের খবর চলতি মাসের ২৯ তারিখ মঙ্গলবার হিঙ্গলগঞ্জের কালীতলায় একটি প্রকাশ্য জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান শ্যামল মন্ডল বলেন, মঙ্গলবার প্রশাসনিক কর্তারা এসে এই জায়গা দেখে গেলেন। দলের নেত্রী আসার কথা, তার জন্য অপেক্ষায় রয়েছে সুন্দরবনবাসী।
আরও পড়ুন:

পাশাপাশি মুখ্যমন্ত্রী কালিতলা জনসভা করার পর, ওখান থেকে আসবেন টাকি পিএইচই বাংলোয়। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, সেখানেই তিনি রাত কাটাবেন ও একটি জরুরী বৈঠক করবেন।
মুখ্যমন্ত্রী আসার আগে বুধবার পিএইচই বাংলো পরিদর্শন করলেন বসিরহাট মহাকুমার এসডিওর প্রতিনিধি দল। খতিয়ে দেখলেন নিরাপত্তা।আরও পড়ুন:

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশ দিলেন। একদিকে বাংলো রং করা হচ্ছে অন্যদিকে রাস্তা ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা গেল টাকি পৌরসভা এলাকায়। প্রসঙ্গত, খুব শীঘ্রই বসিরহাট ও সুন্দরবন জেলা হতে চলেছে। সে বিষয়েও আলোচনা হতে পারে প্রশাসনিক বৈঠকে।