পুবের কলম ওয়েবডেস্ক: ২০১৮, ২০২২ এবার ২০২৬। পরপর তিনটি বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে পারল না চিলি। ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করতে পারার হ্যাটট্রিক করে ফেলল দক্ষিণ আমেরিকার এই শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশটি। বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে ২০২৬ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারল না চিলি।
আরও পড়ুন:
ফলে আর হয়তো বিশ্বকাপে দেখতে পাওয়া যাবে না অ্যালেক্সি স্যাঞ্চেজ, ভিদালদের।
কারণ ২০৩০ সালে বিশ্বকাপে ভিদাল ও স্যাঞ্চেজ দু’জনেই চল্লিশ বছর পার করে ফেলবেন। আমেরিকা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে গেলে চিলিকে এই ম্যাচ জিততেই হত। কিন্তু হল উলটো। বলিভিয়া নিজে যোগ্যতা অর্জন করতে পারেনি। চিলিকে হারিয়ে তাদেরও ছিটকে দিল ২০২৬ বিশ্বকাপ থেকে।