পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবার গণনা শুরু হতেই ব্যালট পেপারে জল ঢালার ঘটনা ঘটল কোচবিহার-১ ব্লকের কাউন্টিং সেন্টারে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ওই কাউন্টিং সেন্টারে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল। ৪/৪১ নম্বর বুথের ব্যালট বাক্স খুলতেই দেখা যায় ১৪৪টির মধ্যে মাত্র দুটি ভোট পেয়েছেন প্রার্থী রিঙ্কু রায় রাজভর। বাকি সব কটি ব্যালটেই বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে।
অভিযোগ, এরপরই ক্ষিপ্ত হয়ে রিঙ্কু রায় রাজভর ওই ব্যালট বাক্সে জল ঢেলে দেন। যা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় কাউন্টিং সেন্টারে। সঙ্গে সঙ্গে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। রিঙ্কু রায় রাজভরকে গ্রেফতার করেছে পুলিশ।