পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। প্যারিসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই খবর জানানো হয়েছে।
আরও পড়ুন:
যদিও ফ্রান্সের প্রধানমন্ত্রীর টিকাকরণের দুটি ডোজই সম্পূর্ণ, তারপরেও কোভিড আক্রান্ত হলেন তিনি।
৫৬ বছর বয়সী জিন ক্যাসটেক্সকে আপাতত ১০ দিন হোম আইশোলেসনে থাকতে হবে। জানা নিজের মেয়ে করোনা আক্রান্ত হওয়ার পরই প্রধানমন্ত্রী ক্যাসটেক্স সপরিবারে করোনা পরীক্ষা করান, তাতেই জানা যায় তিনি করোনা আক্রান্ত।গতকাল সকালে জ্যঁ ক্যাসটেক্স ব্রাসেলসে ছিলেন। সেখানে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর সঙ্গে বৈঠক করেন।
Corona was attacked by French Prime Minister Jean Castex