পুবের কলম ওয়েব ডেস্কঃ রাত পোহালেই গড়াবে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। এই ট্রেনের প্রথম যাত্রার সাক্ষী হতে চাই প্রায় সকলেই। স্বাভাবিকভাবেই টিকিট কাউন্টারে উপছে পড়ছে ভিড়। আবার কেউ কেউ রেলকর্মকর্তাদের অনুরোধ করছেন এই যাত্রার সাক্ষী থাকতে।
আরও পড়ুন:
তাঁদের দাবি, নিঃসন্দেহে এই ধরনের সেমি হাইস্পিড ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। বিপুল টাকা খরচ করে যা যাত্রীরা বিমানে যাতায়াত করেন তাদের একটা অংশ এবার এই ট্রেনযাত্রায় আগ্রহী হবেন। খুশি পর্যটন ব্যবসায়ীরাও।
আরও পড়ুন:
এই বিষয়ে ট্যুর অপারেটর সম্রাট সান্যাল বলেন, “নতুন ট্রেন মানেই পর্যটনের উন্নতি।
যোগাযোগ ব্যবস্থা ভাল হলেই পর্যটনের উন্নতি হয়। এটা সত্যিই ভাল উদ্যোগ কেন্দ্র সরকারের। এখানে শতাব্দী চলছিলই। তার থেকেও এটা হাইস্পিড ট্রেন। তাই যোগাযোগের একটা নতুন অধ্যায় খুলে দেবে।” যদিও রাজনৈতিক মহলে এই ট্রেন নিয়ে চলছে বিস্তর জলখোলা।