পুবের কলম, ওয়েবডেস্ক: সুবোধ পহলাজন ভোপাল থেকে গোয়ালিয়র যাচ্ছিলেন। বন্দে ভারত এক্সপ্রেসে খাবারের অর্ডার দিয়েছিলেন। সেই খাবারে মিলল মরা আরশোলা। ঘটনাটি গত ২৪ জুলাইয়ের। এই ঘটনায় বন্দে ভারত এক্সপ্রেসে শোরগোল পড়ে যায়।
আরও পড়ুন:
সুবোধ পহলাজন ট্রেনের খাবারে থাকা রুটিতে একটি মরা আরশোলা দেখতে পান। খাবারের ছবি তুলে ট্যুইটারে পোস্ট করে অভিযোগ করেন। তিনি লেখেন, 'বন্দে ভারত ট্রেনের খাবারে আরশোলা খুঁজে পেয়েছি।' তারপর ভারতীয় রেলে খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন যাত্রীরা। যদিও পরে ওই যাত্রীর কাছে টুইট করে ক্ষমা চেয়েছে রেলের দায়িত্বে থাকা সংস্থা আইআরসিটিসি। ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে সংস্থাটিকে।
আরও পড়ুন:
@IRCTCofficial found a cockroach in my food, in the vande bharat train. #Vandebharatexpress#VandeBharat #rkmp #Delhi @drmbct pic.twitter.com/Re9BkREHTl
— pundook🔫🔫 (@subodhpahalajan) July 24, 2023