পুবের কলম ওয়েব ডেস্কঃ দক্ষিণেশ্বরে শ্যুট আউট! ডাকাতির তদন্ত করতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশকর্মী! শুক্রবার দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ এলাকায় শ্যুট আউটের ঘটনা ঘটলো। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো কয়েক জন অজ্ঞাত পরিচয়  দুষ্কৃতীর বিরুদ্ধে! ঘটনায় আহত হলেন এক সিভিক ভলান্টিয়ার।

https://www.youtube.com/watch?v=v4GRNy7aZEY

উল্লেখ্য, রহড়া থানা এলাকায় একটি ব্যাংকে কিছুদিন আগে ডাকাতি হয়। তার তদন্ত করতে গিয়ে এদিনের ঘটনা ঘটেছিল। ডাকাতি করার পর স্থানীয় একটি গেস্ট হাউসে গিয়ে ওঠে তারা। গোপন সূত্রে খবর পেয়ে  তাঁদের গ্রেফতার করতে গেলে দুর্ঘটনাটি ঘটে।  ঘটনায় ৩ জনকে গ্রেফতার সহ একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।