পুবের কলম, ওয়েবডেস্ক: চারু মার্কেটের পর এবার গার্ডেনরিচ, উৎসবমুখর কলকাতায় শুটআউট (Shoot Out) । মৃত ১।মৃতদেহের পাশ উদ্ধার একটি রিভলভার ও ব্যাগ।
আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আজ সকালে গার্ডেনরিচের ডিসি পোর্টের অফিসের কাছে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় ওই যুবকের দেহ। এদিকে গুলির বিকট আওয়াজে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দারা।
সেখানেই রক্তাক্ত (Shoot Out) অবস্থায় ওই ব্যক্তিতে দেখতে পান তারা। তারপরেই সঙ্গে সঙ্গে পশ্চিম বন্দর থানায় খবর দেন তাঁরা। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। প্লাস্টিকে ঢেকে দেওয়া হয় ওই যুবকের দেহ। পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে একটি রিভলভার এবং একটি ব্যাগ পাওয়া গিয়েছে। সেই ব্যাগের সূত্র ধরেই ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।