পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিস্ফোরণে জড়িত সন্দেহে হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক সহ তিনজনকে আটক করল দিল্লি পুলিশ। শুক্রবার রাতে হরিয়ানার ধৌজ, নুহ এবং সংলগ্ন এলাকায় দিল্লি পুলিশের বিশেষ সেল এবং কেন্দ্রীয় সংস্থাগুলির অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশের দাবি, লালকেল্লার বিস্ফোরণে নিহত গাড়ির চালক ডঃ উমর নবীর পরিচিত ছিলেন তিন অভিযুক্ত।
আরও পড়ুন:
সূত্রের খবর, 'হোয়াইট কলার' সন্ত্রাসী মডিউলের বৃহত্তর তদন্তের সাথে জড়িত থাকার অভিযোগে এই দুজন ডঃ মুজাম্মিল গণাইয়ের সাথে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তারা ডঃ উমর নবীর ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন।
শনিবার শাহের জানিয়েছেন, দিল্লি পুলিশ হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসকসহ তিনজনকে আটক করেছে। জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দলের সহায়তায় স্পেশাল সেল নুহ থেকে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক - মোহাম্মদ এবং মুস্তাকিম - কে আটক করেছে। অভিযুক্তরা লালকেল্লার বিস্ফোরণে নিহত গাড়ির চালক ডঃ উমর নবীর পরিচিত ছিলেন।আরও পড়ুন:
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই গাড়িগুলিতে আগুন লেগে যায়।
ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হলস্থূল পড়ে য়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং একাধিক অ্যাম্বুল্যান্স। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। নাশকতার দিকটি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।