পুবের কলম, ওয়েবডেস্ক: নিউজক্লিক-এর সম্পাদকের গ্রেফতারি নিয়ে সুপ্রিমকোর্টের প্রশ্নের মুখে পড়ল দিল্লি পুলিশ। গ্রেফতারি পদ্ধতি নিয়েও দিল্লি পুলিশকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত। মামলাকারীর আইনজীবীকে রিমান্ডের আবেদন জানানোর আগেই রিমান্ডের আদেশ দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। মঙ্গলবার নিউজক্লিক মামলার শুনানিতে শীর্ষ আদালত প্রশ্ন তোলে, মামলাকারীর আইনজীবীকে না জানিয়ে কেনো গ্রেফতারের পর ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার তাড়াহুড়া করা হয়েছে।
আরও পড়ুন:
এদিন সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল বলেছেন, গত বছরের ৩ অক্টোবর, সন্ধ্যায় গ্রেফতার করা হয় পুরকায়স্থকে।
ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার সময় মামলাকারীর আইনজীবীকে কিছুই জানানো হয়নি। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের সাথে শুধুমাত্র আইনি সহায়তার আইনজীবীরা উপস্থিত ছিলেন। এরপরই সুপ্রিমকোর্টের বিচারপতি জানতে চান, তার আগের দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে তাঁকে হাজির করতে এত তাড়াহুড়ো কেনো কর হল?আরও পড়ুন:
প্রসঙ্গত, নিউজক্লিক পোর্টালের মাধ্যমে দেশবিরোধী প্রচার প্রচারের জন্য চিনা অর্থায়নের অভিযোগে অক্টোবরে গ্রেফতার করা প্রবীর পুরকায়স্থকে। তারপর থেকে জেল হেফাজতে রয়েছেন তিনি।