নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি: ‘দিল্লি চলোর’ ডাক দিয়েছেন কৃষকরা। মূলত তিন দফা দাবি নিয়ে রাজধানীতে বিশাল পদযাত্রার পরিকল্পনা রয়েছে কৃষক সংগঠগুলির। কৃষকদের আন্দোলন রুখতে দিল্লির সীমানাকে কার্যত দুর্গে পরিণত করেছে পুলিশ। মঙ্গলবার কৃষক মিছিল রাজধানীতে প্রবেশ করার আগেই আটকে দিল দিল্লি পুলিশ। পঞ্জাব-হরিয়ানা শম্ভু সীমান্তে আন্দোলনকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়েন পুলিশ।

ধোয়ায় ভরে যায় গোটা এলাকা। ব্যাপক বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরী হয়।

 

কৃষক আন্দোলনের ফলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে মনে করে পুলিশ। ফলে পরিস্থিতি মোকাবিলায় সোমবারই নিরাপত্তা বিশেষ জোর দেওয়া হয়। পঞ্জাব-হরিয়ানা এবং দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তের বিভিন্ন জায়গায় বিশাল ব্যারিকেড তৈরি করে দিল্লি পুলিশ। রাস্তায় লোহার পেরেক বসানো থেকে কাঁটাতারের বেড়াও দেওয়া হয়।