নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: ফের আন্দোলনের ডাক দিয়েছে দেশের কৃষক সংগঠনগুলি। আগামীকাল 'দিল্লি চলো মার্চ' শুরু করছে কৃষকরা। বিভিন্ন জায়গায় কৃষকরা এই মার্চ করে রাজধানী দিল্লিতে পৌঁছাবে। মার্চ শুরু একদিন আগেই কৃষকদের আটকাতে তৎপরতা শুরু করেছে দিল্লি পুলিশ।
ইতিমধ্যেই অমিত শাহের পুলিশ সীমান্ত অঞ্চল জুড়ে সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।উত্তর-পূর্ব দিল্লি সীমান্তে ১৪৪ ধারাও জারি করা হয়েছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবের বেশ কয়েকটি কৃষক সংগঠন আন্দোলনের ডাক দিয়েছে। ২০২১ সালে কৃষক আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকার এমএসপি দাবি পূরণের আশ্বাস দিয়েছিল।
এপর্যন্তও কৃষকদের সেই দাবিপূরণ করা হয়নি বলে দাবি সংগঠগুলির। দাবি আদায়ে ফের নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে তারা।আরও পড়ুন:
কৃষক আন্দোলনের ফলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে মনে করছে পুলিশ। ফলে পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বিশেষ জোর দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, পাঞ্জাব-হরিয়ানা এবং দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তের বিভিন্ন জায়গায় বিশাল ব্যারিকেড তৈরি করেছে দিল্লি পুলিশ। রাস্তায় লোহার পেরেক বসানো থেকে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।আরও পড়ুন:
ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) জয় তিরকে জানিয়েছেন, "আমরা জানতে পেরেছি কৃষক সংগঠনগুলি এমএসপি নিয়ে আইন প্রণয়নের দাবিতে ১৩ ফেব্রুয়ারি দিল্লি মিছিল করবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করবে।" তিনি আরও জানিয়েছেন, অতীতে আন্দোলনের সময় কৃষকরা যে ধরনের আচরণ ও অনড় মনোভাব দেখিয়েছেন। তা থেকেই আশঙ্কা করা হচ্ছে ট্রাক্টর, ট্রলি এবং এমনকি অস্ত্রশস্ত্র নিয়ে কৃষকরা দিল্লিতে জড়ো হবে।