পুবের কলম ওয়েবডেস্ক :  চুলে শ্যাম্পু করা বা চুলে ময়লা হয়েছে চুল ধোবেন এটাই স্বাভাবিক ,  এটা নতুন ব্যাপার নাকি ?  চুলে শ্যাম্পু লাগান , ঘষুন , ফেনা হলে ধুয়ে ফেলুন ।  বেশির ভাগ ছেলে এটাই করেন  ।  কিন্ত আসলে ব্যাপারটা অত সহজও নয় , আর চুল পরিষ্কার করার সময়ে অজান্তেই মারাত্মক ভুল করে ফেলছেন আপনার । সেই কারণেই অনেক সময় খুব কম বয়সেই চুল উঠে টাক পড়ে যায় অনেকের ।

যে ভুলগুলির কারণে চুল পড়ে টাক হয়, এক নজরে দেখা যাক সেই গুলো কি কি -

ভিজে চুল আঁচড়ানো:  অনেকেই চুলে শ্যাম্পু করে চুল আঁচড়াতে শুরু করেন ।

  কিন্ত এটাই কাল হয়ে দাঁড়াচ্ছে আপনার । আপনার চুল যতই ছোট হোক না কেনও জট পড়বে এটাই স্বাভাবিক ।  কিন্ত ভিজে চুল আঁচড়ানও একদম উচিৎ না ।  ভিজে চুলের গোঁড়া অনেক বেশি নরম থাকে । তখন বেশি টানাটানি করলে চুল বেশি পড়বে। তাই এ বিষয়ে সতর্ক হন ।
কিছুক্ষণ অপেক্ষা করে তারপর চুল আঁচড়ান ।

অত্যাধিক শ্যাম্পু:  ছেলেদের একটা বদভ্যাস রয়েছে প্রায়দিন তাঁরা চুলে শ্যাম্পু করেন ।  ছোট চুল তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই ভাবনায় প্রতিদিন শ্যাম্পু করেলে , তাহলে মারাত্মক ক্ষতি ডেকে আনছেন আপনার । রোজকার ধুলো-ময়লা-তেল পরিষ্কার করতে প্রত্যেকদিন শ্যাম্পু করলে চুল রুক্ষ হয়ে যাবে খুব শীঘ্রই । চুল পড়ার সমস্যা বাড়বে । চুল প্রাণহীন দেখাবে।

শুধু তাই না , গরম জলে শ্যাম্পু করা  ,  কন্ডিশনার না লাগানো ।  অনেক ছেলেই মনে করে যে কন্ডিশনার শুধু মেয়েদের জন্য । আসলে তেমন কিছু নয় । শ্যাম্পু করার পর চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যায় । সেটা ছেলে-মেয়ে দুই জনের ক্ষেত্রেই । তাই একটা ভাল কন্ডিশনার সকলেরই ব্যবহার করা প্রয়োজন ।