পুবের কলম ওয়েব ডেস্কঃ দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ অবস্থাতে পৌঁছেছে। তাই দূষণ রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করল আপ সরকার। সোমবার তিনি জানান, ২০২৫ সালের মধ্যে দিল্লিতে অধিকাংশ ইলেকট্রিকের বাস চলবে। দূষণ ও বায়ুঘনত্বর কারণে বার বার খবরের শিরোনামে আসে দিল্লি। দেশের রাজধানীর দূষণ হ্রাসেই এই সিদ্ধান্ত আপ সরকারের।
সোমবার দিল্লির রাজঘাট ডিপোতে ৫০টি ইলেকট্রিক বাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেজরীওয়াল। সেখানেই তিনি জানান,
- ১ ২০২৩ সালের মধ্যে ১,৫০০টি এবং
- ২ ২০২৫ সালের মধ্যে ৬,৩৮০টি ইলেকট্রিক বাস কিনবে দিল্লি সরকার।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন,
- এখন দিল্লিতে ৩০০টি ইলেকট্রিক বাস চলে।
- কিন্তু দিল্লিতে মোট ৬,৩৮০টি সরকারি বাস চলে।
এদিন তিনি আরও বলেন, দীর্ঘ দিন কোনও নতুন বাস কেন কেনা হয়নি?
তা নিয়ে আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।”
দিল্লিতে সরকার এবং সরকারি অধীনস্থ সংস্থার সাহায্যে ৭,৩৮৯টি বাস চলে। এর মধ্যে প্রায় ৪ হাজার বাস চালায় দিল্লির পরিবহণ নিগম। কেজরীওয়াল জানিয়েছেন, দিল্লির মেট্রো রেল কর্পোরেশনও যাত্রীদের সুবিধার্থে ১০০টির মতো সরকারি বাস চালাবে।
২০২৫ সাল নাগাদ দিল্লিতে যে ১০ হাজার বাস চলবে, সেগুলির মধ্যে অন্তত ৮০ শতাংশ ইলেকট্রিক বাস হবে বলে দাবি করেছেন তিনি। এমনকি ওই বাস গুলিতে জিপিএস, ওয়াই ফাই পরিষেবা পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।
শেষ আপডেট:
২ জানুয়ারী ২০২৩, ১৪:৩৩